গোসল করতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে শিশুর মৃত্যু 

0
বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা।। যশোরের বাঘারপাড়ায় নদীতে গোসল করতে গিয়ে সাঁকো থেকে ঝাঁপ দিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত উৎস অধিকারী (৮) উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের উজ্জ্বল অধিকারীর ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
 উৎস অধিকারীর জ্যাঠা (বড় কাকা) উত্তম অধিকারী জানান, বুধবার দুপর ১২টার দিকে উৎস দুই শিশুর সঙ্গে নারিকেলবাড়িয়া শ্মশানের পাশে চিত্রা নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে তারা চিত্রা নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকোর ওপর উঠে সেখান থেকে নদীতে ঝাঁপ দিয়ে পড়ছিল। এক পর্যায়ে সে সাঁকো থেকে ঝাঁপ দিয়ে নদীর পানিতে পড়ে ডুবে যায়। তার সাথে থাকা শিশুদের চিৎকারে পাশের নামযজ্ঞ স্থল থেকে মানুষ ছুটে এসে নদীতে নেমে তাকে খুঁজতে থাকে। দুপুর সোয়া একটার দিকে নদীর
পানি থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
বাঘারপাড়া থানার ওসি ফকির তাইজুর রহমান বলেন, বাঁশের সাঁকো থেকে চিত্রা নদীতে ঝাঁপ দিয়ে পানিতে ডুবে স্কুলছাত্র উৎস অধিকারী মারা গেছে। ধারনা করা হচ্ছে, পানির চাপে শিশুটির লাঞ্চ ক্ষতিগ্রস্থ হয়ে তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নিহতের সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।