খুলনায় তাঁতীদলের বিক্ষোভ

0

খুলনা ব্যুরো ॥ তাঁতীদলের কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদকে রাজনৈতিক প্রতিহিংসার মামলায় আটকের প্রতিবাদে নগরীতে বিক্ষোভ করেছে খুলনা জেলা তাঁতীদল। বৃহস্পতিবার বিকেলে নগরীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। জেলা তাঁতীদলের সদস্য সচিব শেখ মাহমুদ আলম লোটাসের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা তাঁতীদলের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম রিমনের সভাপতিত্বে এসব কর্মসূচিতে অংশ নেন জেলা তাঁতীদলের যুগ্ম-আহ্বায়ক নাহিদ খান, সাবের হোসেন মোল্লা, আসাদুজ্জামান আসাদ, সদস্য বাকের শিকদার, সালমান খান, শাজাহান হালদার, শেখ হাফিজুর রহমান প্রমুখ।