খালেদা জিয়ার সুস্থতা কামনায় মসজিদে মসজিদে দোয়া

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিকরগাছার বিভিন্ন মসজিদে দোয়া করা হয়েছে।
শুক্রবার জুমাবাদ উপজেলার মোবারকপুর গ্রামের বিভিন্ন মসজিদসহ উপজেলার গঙ্গানন্দপুর, মাগুরা, শিমুলিয়া, গদখালী, পানিসারা, ঝিকরগাছাসদর, নাভারন, নির্বাসখোলা, হাজিরবাগ, শংকরপুর ও বাঁকড়া ইউনিয়নের বিভিন্ন মসজিদে যুবদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা ও পৌর যুবদলসহ সকল ইউনিয়নের নেতৃবৃন্দ নিজ নিজ এলাকার মসজিদে উপস্থিত ছিলেন।