কোটচাঁদপুর বিএনপির সভাপতি গ্রেফতার

0

কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাককে পুলিশ গ্রেফতার করেছে। রোববার রাতে পার্শ্ববর্তী মহেশপুর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গত ৩০ অক্টোবর থেকে এ পর্যন্ত দুটি বিষ্ফোরক মামলায় ১৫ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার দেখানো হয়েছে বলে পলিশ সূত্রে জানা গেছে। কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আল মামুন জানান- গত ৩০ অক্টোবর স্থানীয় বলুহর বাসস্ট্যান্ডে এবং ১ নভেম্বর মেইন বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ ও উদ্ধার মামলায় এ পর্যন্ত ১৫জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।