কোটচাঁদপুরে ব্লাড ব্যাংক উদ্বোধন

0

কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের কোটচাঁদপুরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে হাসপাতাল অডিটোরিয়ামে এ সভার সভাপতিত্ব করেন কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য শফিকুল আযম খান চঞ্চল।
হাসপাতালের ব্যবস্থাপনা, উন্নয়ন ও পরবর্তী কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন- কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শরিফুননেছা মিকি, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক রিপন মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ফারজ্বেল হোসেন মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, পৌর কাউন্সিলর আব্দুল মাজেদ, যুবলীগ নেতা নারান চন্দ্র, সাংবাদিক কাজী মৃদুল প্রমুখ। সভায় হাসপাতালের ১শ শয্যার নতুন ভবন নির্মাণসহ রাস্তা ও লোহার সীমানা রেলিং নির্মাণে ব্যাপক অনিয়মের বিষয়টি সভায় তুলে ধরলে এমপি শফিকুল আজম খান চঞ্চল ঠিকাদারের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। সভা শেষে হাসপাতালের নব নির্মিত ভবন ও মসজিদ পরিদর্শন করেন। এরআগে তিনি হাসপাতালের ব্লাড ব্যাংকের উদ্বোধন করেন এমপি শফিকুল আজম খাঁন চঞ্চল।