কোটচাঁদপুরে কৃষকদলের কর্মীসভা অনুষ্ঠিত

0

কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ কোটচাঁদপুরে উপজেলা কৃষকদলের কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার সাবদারপুর ও দোড়া ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে সাবদারপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মীসমাবেশে সভাপতিত্ব করেন থানা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আয়েছ উদ্দীন মিয়া।
এতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল। অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কৃষক দলের জেলা শাখার আহ্বায়ক ওসমান আলী বিশ্বাস, কৃষকদলের কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান মোমিন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফিরোজ উদ্দীন মানিক। কর্মীসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আছির উদ্দীন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু, দোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান শান্টু, বলুহর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ আলী, কুশনা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ মোস্তফা সাইদ, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল হামিদ খান বাবলু, সিদ্দিকুর রহমান, মফিজুর রহমান প্রমুখ।