কেশবপুর পৌর বিএনপির নির্বাচনে চার পদে চারজনের মনোনয়নপত্র জমা

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরের কেশবপুর পৌর বিএনপির নির্বাচনে শীর্ষ চারটি পদে চারজন নেতৃত্ব প্রত্যাশী মনোনয়নপত্র জমা দিয়েছেন।  শনিবার জেলা বিএনপি কার্যালয়ে দলের সদস্য সচিব ও প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবুর নিকট তারা মনোনয়নপত্র জমা দেন। শীর্ষ চারটি পদের মধ্যে সভাপতি পদে আব্দুস সামাদ বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে শেখ শহিদুল ইসলাম এবং দুটি সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আব্দুল হালিম মোড়ল ও নুরুজ্জামান মনোনয়নপত্র জমা দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও নির্বাচন কমিশনার দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য ও নির্বাচন কমিশনার অ্যাড. জাফর সাদিক প্রমুখ।