কেশবপুরে পানবরজে আগুন দেয়ার অভিযোগ

0

স্টাফ রিপোর্টার,কেশবপুর(যশোর)॥ বুধবার গভীর রাতে উপজেলার সাগরদাঁড়ি বাজারের পাশে পানের বরজে আগুণ ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত চাষিরা জানিয়েছেন, উপজেলার সাগরদাঁড়ি গ্রামের সন্তোষ দাস মধুর বড় ছেলে শিক্ষক অলোকেশ দাসের পানের বরজে গভীর রাতে দুব্র্ত্তরা আগুন ধরিয়ে দেয়। আগুনের লেলিহান শিখায় ৩০ শতক জমির পান পুড়ে যায়। এ সময় পাশের কালীপদ দাসের ছেলে সঞ্জয় দাসের ৩ শকত ও আদিত্য দাসের ছেলে সুদর্শন দাসের ৫ শতক জমির পান বরজও ভষ্মীভূত হয়। রাতেই এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনলেও ৩টি বরজ পুড়ে ছাই হয়েছে। এ ব্ষিয়ে ক্ষতি গ্রস্থ কৃষকরা জানান, তারা প্রায় ৬ লাখ টাকামূরে‌্য পানসহ অবকাঠামোর ক্ষতির শিকার হয়েছেন। এ ঘটনায় থানায় জানানো হয়েছে বলে কৃষকরা জানান