কেশবপুর প্রেসক্লাবের নির্বাচনে ১৫ পদের বিপরীতে ২৩ মনোনয়ন বিক্রি

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য কেশবপুর প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচনে মনোনয়ন পত্র গ্রহণের দিনে ১৫ পদের বিপরীতে ২৩ প্রার্থী মনোনয়ন পত্র গ্রহণ করেছেন।

মঙ্গলবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মনোনয়ন পত্র ক্রয়ের দিনে সভাপতি পদে জয়দেব চক্রবর্তী ও আশরাফ উজ জামান খান মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। সহ সভাপতি পদের ২ টির বিপরীতে ৩ জন প্রার্থী রয়েছেন তারা হলেন মোতাহার হোসাইন, আব্দুল হাই সিদ্দিকী ও রুহুল আমিন খান।

সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল ফুয়াদ ও রুহুল কুদ্দুস মনোনয়নপত্র কেনেন। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে দুটির বিপরীতে উৎপল দে ও সিদ্দিকুর রহমান এই দুজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কোষাধ্যক্ষ পদে মনোনয়ন পত্র গ্রহণ করেছেন শাহিনুর রহমান। ক্রীড়া ও সাংস্কৃতিক মাসুম সম্পাদক পদে বিল্লাহ ও শেখ শাহিনুর ইসলাম মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

দপ্তর সম্পাদক পদে আবদুল করিম ও মশিয়ার রহমান, গ্রন্থাগার সম্পাদক পদে মতিয়ার রহমান, নির্বাহী কমিটির ৫ পদের বিপরীতে মেহেদী হাসান জাহিদ, নূরুল ইসলাম খান, আয়ুব আলী খান, ওলিয়ার রহমান, আলমগীর হোসেন , শামসুর রহমান এই ৬ জন মনোনয়নপত্র ক্রয় করেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম, সদস্য আবদুল মোমিন ও রাজ্জাক আহমেদ রাজু এ সময় উপস্থিত ছিলেন।