বিএমএড প্রোগ্রামে ভর্তি বাড়াতে বাউবির প্রচারণা, যশোরে লিফলেট ও ব্যানার বিতরণ

0
বিএমএড প্রোগ্রামে ভর্তি বাড়াতে বাউবির প্রচারণা

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর বিএমএড প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি বৃদ্ধি এবং শিক্ষার সুযোগ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে যশোর আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে প্রচারণামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এরই অংশ হিসেবে যশোর আমিনিয়া কামিল মাদ্রাসার বিএমএড স্টাডি সেন্টারে লিফলেট ও ব্যানার হস্তান্তর করা হয়। এ সময় বাউবি যশোর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক সেখ সোহেল আহমেদ স্টাডি সেন্টারের প্রতিনিধিদের হাতে প্রচারণা সামগ্রী তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও বিএমএড স্টাডি সেন্টারের সমন্বয়কারী মো. সাখাওয়াত হোসেন।

বাউবি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ এবং বিএমএড প্রোগ্রাম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ ধরনের প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তারা আরও জানান, বাউবির শিক্ষা কার্যক্রমকে অধিকতর বিস্তৃত করা এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার আওতায় আনতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।