শার্শায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

0
ছবি: সংগৃহীত।

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ শার্শা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (ডিএই পার্ট)প্রকল্পের আওতায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে শার্শা উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শার্শা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে শার্শা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি স্টল প্রদর্শন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

পরে শার্শা উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ।

শার্শা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার দীপক কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, শার্শা উপজেলা বিএনপির সাবেক সভাপতি খায়রুজ্জামান মধু, শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাও. ফারুক হাসান, শার্শা থানার অফিসার পরিদর্শক (তদন্ত) খন্দকার শাহ আলম প্রমুখ।