কুয়েটে দুই দিনব্যাপী ‘ইইই ডে’ শুরু

0

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-র ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের আয়োজনে ‘ইইই ডে’ শুরু হয়েছে। ‘ইইই ডে’ উদযাপন উপলক্ষে শুক্রবার সকালে প্রশাসনিক ভবনের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয়।
শেষে অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ইইই বিভাগের প্রধান প্রফেসর ড. মো. সালাউদ্দীন ইউসুফ, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। আয়োজক কমিটির চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. নুরুন্নবী মোল্লা। বিশেষ অতিথি ছিলেন ইইই অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহজাহান এবং আয়োজক কমিটির সেক্রেটারি হিসেবে উপস্থিত ছিলেন ড. প্রতীক চন্দ্র বিশ্বাস। দুই দিনব্যাপী অনুষ্ঠানে এলএফআর, সসার বুট, ফিফা, পোস্টার প্রেজেন্টেশন, প্রজেক্ট শোকেসিং, সার্কিট মাস্টার, এনএফএস, ভিএলএসআই কোডিং কনটেস্ট, কেস স্টাডি, এমএটিল্যাব ম্যানিয়া ভালোরেন্ট প্রতিযোগিতার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে কুযেটসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করছেন। বিজ্ঞপ্তি।