কুয়েটে ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু

0

 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় (কুয়েট)-র ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-র আয়োজনে দুদিনব্যাপী ‘ডি-নথি বিষয়ক’ প্রশিক্ষণ (৩য় পর্যায়) শুরু হয়েছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল কম্পিউটার সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। প্রশিক্ষণে রিসোর্সপার্সন হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিস্টেম এনালিস্ট প্রকৌশলী প্রদীপ কুমার দাস, সেকশন অফিসার (গ্রেড-১) রাগীব হোসেন ও সেকশন অফিসার (গ্রেড-১) এসএম সোহায়েব হোসেন।
আগামীকাল মঙ্গলবার রিসোর্সপার্সন হিসেবে উপস্থিত থাকবেন সহকারী রেজিস্ট্রার মনিরুজ্জামান, সহকারী প্রোগ্রামার প্রকৌশলী মেহেদী ইসলাম ও সেকশন অফিসার (গ্রেড-২) তারিক আল হক নজীব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নরোত্তম কুমার রায়। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের শিক্ষা শাখা, কম্পট্রোলার দপ্তর, পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) দপ্তরে কর্মরত কর্মকর্তা, কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।