কুয়েটে ডিনস তালিকার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীদের সনদ প্রদান

0

 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-র ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) অনুষদের আয়োজনে বুধবার বিকেলে অডিটরিয়ামে ডিনস তালিকায় অন্তর্ভুক্ত হওয়া অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ও অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. মো. সালাহ উদ্দীন ইউসুফ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. শেখ মো. মাসুদুল আহসান, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. শেখ শরীফুল আলম, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. মোস্তফা জামান চৌধুরী ও ম্যাটেরিয়ালস্্ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. মো. ফয়সল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইইই অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহজাহান।বিজ্ঞপ্তি ।