কুয়েটের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে টেকনিক্যাল সেমিনার

0

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-র মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে টেকনিক্যাল সেমিনার অন ‘এ প্রসেস টু অ্যাসেস ট্রাস্টঅর্থি এআই’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহিররঞ্জন হালদার।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. সাহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. হেলাল-আন-নাহিয়ান। বিজ্ঞপ্তি।