কালীগঞ্জে মুজামের শালিক পাখি

0

 

শিপলু জামান,কালীগঞ্জ (ঝিনাইদহ)॥ ভোরের আলো ফুটতেই শ শ শালিক পাখি খাবারের জন্যে অপেক্ষা করছে ।আর সেই অপেক্ষারত শালিক পাখির জন্যে প্রতিদিন দোকান থেকে কেনা রুটি বা বিস্কুটের অংশ ছিটিয়ে পরম মমতায় খাওয়াচ্ছেন বৈদ্যতিক মিস্ত্রি মো. মুজাম ।এমনই ঘটনা প্রতিনিয়ত দেখা যায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেথুলী গ্রামে ।

ঝিনাইদহের কালীগঞ্জ শহর থেকে ১০ কিলোমিটার পূর্বে বেথুলী গ্রামের অবস্থান ।ভোরের আলো ফুটতেই বেথুলী গ্রামের ছোট এ বাজারে প্রতিদিন শ শ পাখি অপেক্ষা করে কখন মো. মুজাম খাবার নিয়ে আসবেন । এ গ্রামের বাসিন্দা বৈদ্যতিক মিস্ত্রি মো. মুজাম প্রতিদিন ফযরের নামাজ শেষ করে শালিক পাখিদের পরম মমতায় খাওয়ান ।ভালবাসা আর ¯েœহের কমতি না থাকায় মাত্র ১ মাসেই যেন শালিক পাখিদের বড় বন্ধু হয়ে গেছেন মো. মুজাম ।মুজামও তাদের খেতে দিতে না পারলে যেন থাকতে পারেন না ।তাই প্রতিদিন প্রস্তুতি রাখেন পরের দিন পাখিদের কী খাওয়াবেন ।

মুজামের এ মহৎ কাজকে এখন উপভোগ করা শুরু করেছেন তারই এলাকার মানুষজন ।খুব সকালে বাজারে আসা রেজাউল করিম বলেন ,আমি প্রতিদিন বটতলা বেথুলী বাজারে ফযরের নামাজের পর চা খেতে আসি । মুজাম প্রতিদিন শালিক পাখিদের খেতে দেন। এটা দেখতে বেশ ভাল লাগে ।অনেকে পাখিগুলোকে দেখতে দূর থেকেও আসেন ।তেমনি এক ব্যক্তি শরিফুল ইসলাম বলেন ,আমি প্রতিদিন সকালে বেথুল গ্রামে আসি পাখিগুলো দেখতে।

পাখিদের প্রতিনিয়ত খাবার দেয়ার ব্যাপারে মো. মুজাম বলেন,শালিক পাখিদের খাওয়াচ্ছি এক মাস প্রায় ।ভোরবেলা নামাজ পড়ে এসে পাখিদের খাবার দেই।কোন উদ্দেশ্য নেই ,ভাল লাগে তাই খেতে দিই ।