কালীগঞ্জে পাঠ্যপুস্তক দিতে টাকা নেয়ায় প্রধান শিক্ষককে শোকজ

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিার্থীদের কাছ থেকে বছরের প্রথম দিনে বই উৎসবে সেশন ফি ও উন্নয়ন ফি’র নামে টাকা নেয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া অভিযুক্ত প্রধান শিককে শোকজ করা হয়েছে। সূত্র জানায়, সরকার কর্তৃক প্রদত্ত বিনামূল্যের বই নিতে ওই স্কুলের শিার্থীদের কাছ থেকে টাকা নেয়া হয়েছে। এই টাকাগুলো সেশন ফি ও উন্নয়ন ফি’র অযুহাতে নেয়া হয়। টাকা দিতে না পারায় বই না নিয়েই খালি হাতে ফিরতে হয়েছে অনেককে। এ নিয়ে স্থানীয় শিার্থী ও অভিভাবকদের মাঝে ােভ দেখা দেয়। গত ৫ জানুয়ারি এ ব্যাপারে পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হলে টনক নড়ে স্থানীয় প্রশাসনের। পরের দিন ৬ জানুয়ারি কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রাণী সাহা ওই বিদ্যালয়ে যান এবং সব শিার্থীর বই প্রদান নিশ্চিত করেন। এ ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম ও ফেসবুকে ভাইরাল হয়েছে ।
মঙ্গলবার এ ঘটনার অনুসন্ধানে বিদ্যালয়ে যান কয়েকজন গণমাধ্যম কর্মী। এসময় তাদের সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন প্রধান শিক চিত্তরঞ্জন পাল। প্রথম দিকে বক্তব্য দিতে নারাজ থাকলেও পরে তিনি বক্তব্য দিতে রাজি হন। প্রধান শিক চিত্তরঞ্জন পাল বলেন, ‘বাৎসরিক সেশন ফি বাবদ টাকা নেয়া হচ্ছে। আর কাউকে টাকা ছাড়া বই দেয়া হয়নি সেটা আমার জানা নেই।’ তবে মঙ্গলবার টাকা নিয়ে বই দেওয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি। এ ব্যাপারে স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতি কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা জানান, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তিনি কমিটির সদস্য সংখ্যা ও নাম প্রকাশ করতে রাজি হননি। তিনি বলেন, প্রধান শিককে শোকজ করা হয়েছে।