কপিলমুনিতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি

0

এইচ.এম.শফিউল ইসলাম,কপিলমুনি (খুলনা) ॥ দক্ষিণ খুলনার অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র কপিলমুনি ও প্রস্তাবিত বিনোদগঞ্জ পৌরসভাকে কেন্দ্র করে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি ক্রমশ জোরালে হচ্ছে।
বিভিন্ন সময় অগ্নিকা-ে ব্যাপক ক্ষয়-ক্ষতির বিষয়গুলোকে সামনে রেখে স্থানীয় ব্যবসায়ী, সূধীমহলসহ সর্বস্তরের মানুষ কপিলমুনিতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন।
সূত্র জানায়, দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী কপিলমুনি কেন্দ্রিক পাঁচ সহ¯্রাধিক ব্যবসা প্রতিষ্ঠান, কল-কারখানা রয়েছে। অনার্স কলেজ, মহিলা কলেজ, একাধিক মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, কিন্ডারগার্ডেন স্কুল, ব্যাংক-বীমা, হাসপাতাল, পোস্ট অফিসসহ বিভিন্ন সামাজিক, শিক্ষা, স্বাস্থ্য, সাংস্কৃতিক, ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে এখানে। ১৯৩২ সালের দিকে আধুনিক কপিলমুনির রুপকার রায় সাহেব বিনোদ বিহারী সাধু জনপদের ব্যবসা সম্প্রসারণ ও সুষ্ঠু বাজার ব্যবস্থাপনায় প্রতিষ্ঠা করেন, বিনোদগঞ্জ হাট-বাজার।
কপোতাক্ষের তীর ঘেঁষে বিস্তীর্ণ কপিলমুনির বুক চিরে বয়ে গেছে পাইকগাছা-খুলনা প্রধান সড়ক। সাপ্তাহিক দু’টি হাট বৃহস্পতি ও রবিবার ছাড়াও প্রতিদিনের বাজারে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে।
জীবনমান ও ব্যবসায়িক গুরুত্বের কথা বিবেচনায় রেখে এগিয়ে চলেছে পৌরসভা গঠনের কার্যক্রম।
সব গুরুত্বের কথা বিবেচনা করে সরকারের আদেশে ইতোমধ্যে শুরু হয়েছে পৌরসভা গঠনের কাজ। এছাড়া থানার দাবিও রয়েছে দীর্ঘদিন। বর্তমানে কপিলমুনি পাইকগাছা উপজেলার অন্তর্গত হলেও সেই উপজেলাতে নেই কোনো ফায়ার সার্ভিস স্টেশন। গুরুত্বপূর্ণ ও ব্যবসায়িক কেন্দ্র বাজারে আগুন লাগলে অন্য উপজেলা থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পুড়ে যায় সম্পদ। বাজার পরিচালনা কমিটির নেতা আব্দুর রাজ্জাক বলেন,দীর্ঘদিনের চাওয়া আমাদের বড় বাজারে ফায়ার সার্ভিস স্টেশন জরুরী। ব্যবসায়ী আমিনুল,শেখ আনারুল ইসলাম বলেন আমাদের নিরাপত্তা দিলে ১০০গুণ বেশি মাল এনে বাজার ভরে দেবো।
এ ব্যপারে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আলআমিন বলেন কপিলমুনি অনেক বড় বাজার। বাজেট হলে এ বাজারেই ফায়ার স্টেশন করা হবে।