এসএম সুলতানের জন্মশত বর্ষ উদযাপনে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

0

 

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা বৃহস্পতিবার বিকেলে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
উদযাপন কমিটির আহবায়ক প্রভাষক গৌতম কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন অধ্যক্ষ মো. শামীম ইকবাল। প্রতিযোগিতায় ক, খ ও গ গ্রুপে শতাধিক শিশু গ্রহণ করে।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, কলেজের অভিভাবক সদস্য আফসানা জামান, প্রভাষক সঞ্জীবন কুমার মন্ডল, জামিল আহম্মেদ মুকুল, শংকর মন্ডল, এসএম তাইফুর রহমান, আব্দুর রাজ্জাক, জিন্নাত আরা প্রমুখ।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শিল্পী এসএম সুলতানের প্রতিকৃতির ম্যুরাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কলেজ শিক্ষার্থীদের ৪ দিনব্যাপী চারুকলা প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এ সময় প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর উন্মোচন ও চারুকলা প্রদর্শনীর উদ্বোধন করবেন যশোরের জেলা প্রশাসক ও কলেজের গর্ভনিং বডির সভাপতি মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।বিজ্ঞপ্তি।