এম এম কলেজে ছাত্রদলের দোয়া মাহফিলে ছাত্রলীগের হামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ছাত্রদলের দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচিতেও ছাত্রলীগ সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। সোমবার যশোর সরকারি এম এম কলেজ ক্যাম্পাসে এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটে। মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা বীর উত্তম শহীদ জিয়াউর রহমানের ৪১তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে সরকারি এম এম কলেজ ছাত্রদল দোয়া ও মাহফিল দরিদ্র মাঝে খাবার বিতরণের আয়োজন করে। বাদ জোহর কলেজে মসজিদে এই দোয়া মাহফিল অনষ্ঠিত হওয়ার কথা থাকলেও নামাজ শেষ হওয়ার পর জানাজা নামাজের কারণে দেরি হয়। এ সময় ছাত্রলীগ নেতা সৌরভ বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে ছাত্রদল নেতাকর্মীদের ওপর মুখ বেঁধে দেশীয় অস্ত্র সহকারে হামলা চালায়। এ সময় উপস্থিত সাধারণ মানুষের বাধায় সন্ত্রাসীরা ব্যর্থ হয় । এমনকি তাদের এমন ন্যাক্কারজনক হামলার কারণে জানাজা পড়াতে দেরি হয়। ছাত্রদল নেতাদের জানাজা নামাজ পর্যন্ত পড়তে দেয়নি। সন্ত্রাসীরা দরিদ্রদের মাঝে বিতরনের জন্য নিয়ে আসা খাবার ফেলে দেয়।