মনিরামপুরে প্রধানমন্ত্রীর পক্ষে ১০ লাখ টাকার চিকিৎসা সহায়তা

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ মনিরামপুরে ক্যান্সার, কিডনিসহ জটিল রোগে আক্রান্ত ১০ ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ১ লাখ করে মোট ১০ লাখ টাকার অনুদানের চেক দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দ এ চেক বিতরণ করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমান।

রোববার সকালে পৌর শহরের তাহেরপুর এলাকায় মফিজুর রহমানের বাড়িতে অনুদানের চেক বিতরণ করা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এ টাকা দেওয়া হয়।

হাজরাকাঠি গ্রামের শিক্ষার্থী ক্যান্সারে আক্রান্ত সামিয়া জামান মিলি, চালকিডাঙ্গা গ্রামের ক্যান্সারে আক্রান্ত হোসাইন, বিজয়রামপুর গ্রামের ক্যান্সারে আক্রান্ত আব্দুল মালেক বিশ্বাস, মোহনপুর গ্রামের ক্যান্সারে আক্রান্ত জাকির হোসাইন ও আনোয়ারা বেগমকে এ সহায়তা দেওয়া হয়।

এ ছাড়া লাউড়ি গ্রামের হৃদরোগে আক্রান্ত সুমনা খাতুন, কাশিপুর গ্রামের রহমত আলী ও প্যারালাইসিস রোগে আক্রান্ত কোহিনুর বেগম ও খামারবাড়ি গ্রামের কিডনি রোগে আক্রান্ত মেধাবী ছাত্র মাসুদুর রহমান ও তাহেরপুর গ্রামের রুহুল আমিনকেও দেওয়া হয় সহায়তা। সব মিলিয়ে ১০ লাখ টাকা।

চেক বিতরণকালে উপস্থিত ছিলেন, মনিরামপুর প্রেস ক্লাবের সভাপতি এসএম মজনুর রহমান, সম্পাদক মোতাহার হোসেন, সহসভাপতি জিএম ফারুক আলম, আসাদুজ্জামান রয়েল, উপজেলা বিএনপির যুগ্মসম্পাদক শামছুজ্জামান শান্ত, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, যুবদল নেতা আব্বাস উদ্দিন, আব্দুর রহিম, মাসুদ পারভেজ রুবেল প্রমুখ।