সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালনে যশোরে বিএনপির প্রস্তুতি সভা

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ আগামী ৪ নভেম্বর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী। বরেণ্য এই রাজনীতিকের মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে যৌথ প্রস্তুতিসভা করেছে যশোর সদর উপজেলা বিএনপি।

শনিবার জেলা বিএনপি কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন।

সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য কাজী আজম, সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু প্রমুখ