ঈদের অনাবিল আনন্দ হাতছানি দিলেও জনগণের উপভোগ করার সুযোগ নেই : নার্গিস বেগম

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, পবিত্র সিয়াম সাধনার প্রায় শেষ পর্যায়ে ঈদুল ফিতরের অনাবিল আনন্দ হাতছানি দিলেও জনগণের সেই আনন্দ উপভোগ করার সুযোগ নেই। কারণ তার আজ ক্ষুধার যন্ত্রণায় কাতর। জনগণ আজ অত্যন্ত দুর্বিষহ এবং চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে জীবন যাপন করছে। আর ক্ষমতাসীনরা সেই অসহায় জনগণকে নিয়ে তামশা করছে। বুধবার যশোর নগর বিএনপির ৯ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
শহরের হুশতলা মোড়ে অনুষ্ঠিত ইফতারপূর্বক আলোচনায় সভায় অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, পবিত্র রমজান মাসেও জনগণ সীমাহীন কষ্টের মধ্য দিয়ে দিনাতিপাত করছে। লাগামহীন দ্রব্যমূল্যের উর্ধ্বগতি জনজীবনে নাভিঃশ্বাস উঠেছে। ইফতার এবং সাহরিতে ন্যূনতম প্রয়োজনীয় খাদ্যটুকু তারা গ্রহণ করতে পারছে না। সেই সাথে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিরও চরম অবনিত ঘটেছে। সংবাদপত্র থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বত্র হত্যা,খুন ,গুম, নির্যাতন নিপীড়নের সংবাদ ভেসে আসছে। এ অবস্থার মধ্য দিয়ে একটি দেশ চলতে পারে না।
জনগণ আজ আওয়ামী লীগের কবল থেকে মুক্তির জন্য উন্মুখ হয়ে আছে। তাই দেশ, জনগণ সর্বোপরি গণতন্ত্রের মুক্তির জন্য সকলের ঐক্যবদ্ধ ইস্পাত কঠিন গণআন্দোলনের মাধ্যমে এই গণ বিরোধী সরকারের পতন নিশ্চিত করতে হবে। ইফতারপূর্বে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় মুনাজাত করা হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক নেতা মহিবুর রহমান হিরন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, যুগ্ম-সম্পাদক নাজমুর হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, ৯ নম্বর ওয়ার্ড বিএনরি সভাপতি আব্দুল ওহাব কালু, সাধারণ সম্পাদক ফেরদৌস ওয়াহিদ লিটন, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি প্রমুখ।