খুলনায় নাগরিক জীবনের দুর্ভোগ লাঘবে বিএনপির কর্মসূচি ঘোষণা

0

 

খুলনা ব্যুরো॥ খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেছেন, বৈষম্যমুক্ত সমাজ গঠন ও সংস্কারের মাধ্যমে পরিশুদ্ধ রাষ্ট্র বির্নিমানের স্বপ্ন নিয়ে দেড় সহ¯্রাধিক ছাত্র -জনতার আত্মাহুতি ৫ আগস্টের বিজয় ছিনিয়ে এনেছিল। সরকারি হিসেবেই জুলাই-আগস্ট বিপ্লবে আহত হয়েছেন ২২ হাজার মানুষ। বেসরকারি হিসেবে এ সংখ্যা যে কয়েকগুণ বেশি তা বলার অপেক্ষা রাখেনা। সেনা সমর্থিত ফখরুদ্দিন-মইন উদ্দিন সরকারের দুই বছর ও তাদের আর্শিবাদে রাষ্ট্র ক্ষমতা জবরদখলকারী ইতিহাসের নিকৃষ্টতম ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার ১৫ বছরের দু:শাসনের অবসানে আগস্ট বিপ্লব এক গৌরবোজ্জল স্বর্ণালী অধ্যায়। পতিত স্বৈরশাসক শেখ হাসিনা যে পন্থায় গণভবন থেকে পালিয়ে প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছেন, তা ভবিষ্যতের জন্যে অনন্য শিক্ষা হয়ে থাকবে। আগামী দিনে এই দেশে আর কখনোই গণতন্ত্র ব্যতীত অন্য কোন নিকৃষ্ট পন্থায় কেউই ক্ষমতা দখলের দু:সাহস দেখাতে পারবে না।
মঙ্গলবার কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয় কার্যালয়ে নাগরিক জীবনের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা ও সুপরিকল্পিত দীর্ঘসূত্রিতার প্রতিবাদে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্র সংস্কারের ৩১ দফা রূপরেখা সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করতে ও তাদের মতামত জানতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় প্রতিনিধি দল সম্প্রতি খুলনা সফর করেছেন। তারা মহানগরী ও জেলার সবগুলো কলেজ ক্যাম্পাসে গিয়েছেন। বিগত ১৫ বছর ছাত্রলীগের একক সন্ত্রাস, চাঁদাবাজি, ভর্তি বাণিজ্য, টেন্ডার বাণিজ্যের অবসানান্তে ছাত্রদল ইতিবাচক রাজনীতির আহবান নিয়ে ক্যাম্পাসে অবস্থান নিয়েছে।
সম্মেলনে উপস্থিত ছিলেন, বেগম রেহেনা ঈসা, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাসুদ পারভেজ বাবু, হাফিজুর রহমান মনি, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, এহতেশামুল হক শাওন, একরামুল হক মিল্টন, হাবিবুর রহমান বিশ্বাস, শেখ জামাল উদ্দিন, আফসার উদ্দিন, মিজানুর রহমান মিলটন, ফারুক হোসেন প্রমুখ।
সংবাদ সম্মেলন থেকে ২৭ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১১টায় খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসকের বরাবরে স্মারকলিপি পেশ, ২৮ নভেম্বর বৃহস্পতিবার মহিলা ক্রীড়া সংস্থার কার্যক্রম বৃদ্ধির দাবিতে জেলা প্রশাসকের কাছে মহানগর মহিলাদল ও সচেতন নারীদের স্মারকলিপি, ১ ডিসেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ডেঙ্গুজ¦র প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে ছাত্রদল ও ড্যাবের প্রচারাভিযান শুরুর কর্মসূচি ঘোষণা করা হয়।