ক্রীড়া লেখক সমিতি যশোর শাখার সভাপতি কালু ও সম্পাদক মুকুল

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ) যশোর জেলা শাখার দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের একটি রেস্তোরাঁয় সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের আহ্বানে সাড়া দিয়ে যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামের উন্নয়নে ৩৪ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি সভা থেকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতৃবৃন্দ।

দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ সোহেল মাসুদ হাসান টিটো। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সহসভাপতি তালহা বিন নজরুল ও দপ্তর সম্পাদক মোহাম্মদ মাসুক মিয়া।

সংগঠনের সভাপতি চিন্ময় সাহার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক জাতীয় দলের ফুটবলার রাকিবুল আলম, সাবেক জাতীয় খেলোয়াড় কাউসার আলী প্রমুখ।

সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম কালুকে সভাপতি এবং আব্দুল ওহাব মুকুলকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি এ.বি.এম. আখতারুজ্জামান, সহসাধারণ সম্পাদক ডি.এইচ. দিলসান, কোষাধ্যক্ষ মো. মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক মো. কাউছার আলী, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন মঞ্জু, নির্বাহী সদস্য অধ্যক্ষ মুস্তাক হোসেন শিম্বা, আ.ফ.ম. আশরাফুদ্দৌলা টিটো, এ.কে.এম. গোলাম সরোয়ার ও ইমরান হোসেন পিংকু।