মোংলায় কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা পেলেন ১৩৩ জন

0
ছবি: সংগৃহীত।

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা॥ মোংলায় উপকূলীয় জনপদের ১৩৩ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার সকালে মোংলার জয়মনিরঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস মোংলার ব্যবস্থাপনায় পরিচালিত এ মেডিকেল ক্যাম্পে স্থানীয় ১৩৩ জন নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি তাদের প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার মানুষের কল্যাণে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত বিভিন্ন মানবিক ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।