ইংরেজি প্রথমপত্রে যশোর বোর্ডে ৬ শিক্ষার্থী বহিস্কার, অনুপস্থিতি বাড়ছে

0

 

স্টাফ রিপোর্টার ॥ এইচএসসি পরীক্ষায় ইংরেজি প্রথম পত্রে যশোর বোর্ডে অসদুপায় অবলম্বনের দায়ে ছয় জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদ জানান,মঙ্গলবার ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় পরীক্ষার্থী ছিলো ১ লাখ ৯ হাজার ৩১১ জন। তার মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৮ হাজার ৪৮২ জন। অনুপস্থিত ৮২৯ পরীক্ষার্থীদের মধ্যে খুলনায় ১৩৩, বাগেরহাটে ৫৫, সাতক্ষীরায় ১০৩, কুষ্টিয়ায় ১১০, চুয়াডাঙ্গায় ৬৯, মেহেরপুরে ৩৮, যশোরে ১০৯, নড়াইলে ৪৯, ঝিনাইদহে ১০০ ও মাগুরায় ৬৩ জন রয়েছে। আর বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে বাগেরহাটের ১ জন পরীক্ষার্থী, কুষ্টিয়ার ১ জন পরীক্ষার্থী, চুয়াডাঙ্গার ১ ও নড়াইলে ৩ জন পরীক্ষার্থী রয়েছে।
অন্যদিকে যশোর শিক্ষাবোর্ডে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় প্রতিদিনই অনুপস্থিতির সংখ্যা বাড়ছে। মঙ্গলবার তৃতীয় দিনের পরীক্ষায় যশোর বোর্ডে ৮২৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। দ্বিতীয় দিন অনুপস্থিত ছিলো ৬৯৩ জন পরীক্ষার্থী। আর প্রথম দিন ৬২৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।