আলুর অবৈধ মজুদে রূপদিয়ায় জরিমানা

0

স্টাফ রিপোর্টার ॥ বাজারে কৃত্রিম সংকট তৈরির ল্েয আলুর অবৈধ মজুদের বিরুদ্ধে যশোরের জেলা প্রশাসনের অভিযান শুরু হয়েছে। বুধবার জেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ সদর উপজেলার রূপদিয়ার টাওয়ার কোল্ড স্টোরেজে মজুদ বিরোধী অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। আলুর কৃত্রিম সংকট তৈরির অপরাধে এই জরিমানা করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, সদর উপজেলায় সরকারি নীতিমালা লঙ্ঘন করে অবৈধভাবে আলুর মজুদের বিরুদ্ধে বুধবার ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন কোন্ড স্টোরেজে অভিযান চালান। কৃষি বিপণন আইন-২০১৮ অনুযায়ী বাজারে কৃত্রিম সংকট তৈরি ঠেকাতে সরকারের চাহিদা ও নির্দেশনা মোতাবেক গুদাম বা হিমাগার মালিক ও মজুদদার গুদাম অথবা হিমাগারে মজুদকৃত পণ্য সরবরাহ করতে বাধ্য। কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট কৃষ্ণ চন্দ্রের নেতৃত্বে পরিচালিত অভিযানকালে এর ব্যত্যয় দেখা গেছে। এ সময় আদালত চাহিদা অনুযায়ী বাজারে আলু সরবরাহ না করে কৃত্রিম সংকট তৈরির অপরাধে ও মূল্য তালিকা না থাকায় রূপদিয়ার টাওয়ার কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানকালে উপস্থিত ছিলেন জেলা বাজার কর্মকর্তা মো. সুজাত হোসেন খান।