তালার খলিলনগর ইউনিয়নের নবনির্বাচিতদের অভিষেক

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ তালার খলিলনগর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানসহ সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে ইউনিয়নবাসীর আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার ইমান আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু। ইউনিয়নের যুবলীগ নেতা উত্তম ঘোষের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়ার) সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান। এসময় ইউনিয়নের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।