আটরা গিলাতলা প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন

0

 

ফুলবাড়ীগেট সংবাদদাতা॥ উৎসবমুখর পরিবেশে আটরা গিলাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। বিদ্যালয়টিতে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি মিলে মোট ২৩২ জন ভোটারের মধ্যে ১৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এর মধ্যে ১৫ টি ভোট বাতিল বলে গন্য হয় । নির্বাচনে বিজয়ীরা হলো পঞ্চম শ্রেণির ইব্রাহিম খালিদ, ন্যান্সি আফরিন জান্নাত, ৩য় শ্রেণির আফরিন জান্নাতি, রোদেলা, সাজিদ, নুসরাত ও আলামিন।