আটক নেতা-কর্মীদের বাড়িতে গভীর রাতে বিএনপি নেতা

0

কালীগঞ্জ (ঝিনাইদহ ) সংবাদদাতা॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির অধিকাংশ নেতাকর্মীরা ধরপাকড় আতঙ্কে বাড়িছাড়া। এরই মাঝে আটক হয়েছেন এ উপজেলার কয়েক ডজন বিএনপি নেতাকর্মী । আটক নেতা-কর্মীদের পরিবারের খোঁজ নিতে কখনো হেলমেট বা কখনো শরীরে চাদর জড়িয়ে গভীর রাতে হঠাৎ হাজির হচ্ছেন কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঝিনাইদহ -৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হামিদুল ইসলাম হামিদ ।
উপজেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক হাবিবুর রহমান হাবিব জানান ,আমাদের নেতা হামিদুল ইসলাম হামিদ প্রতিনিয়ত সবার খোঁজ খবর রাখেন ।
উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ জানান , চলমান আন্দোলন বেগবান করতে ও আমার নেতা তারেক রহমানের নির্দেশ পালনে আমি বদ্ধ পরিকর ।