অভয়নগরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকী পালিত

0

 

 

স্টাফ রিপোর্টার (অভয়নগর) যশোর ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর শাখার যৌথ উদ্যোগে বৃহস্পতিবার অভয়নগর থানা বিএনপির কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও নওয়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক জি এস মোল্লা হাবিবুর রহমান (হাবিব) এর সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভয়নগর থানা বিএনপির আহ্বায়ক ফারাজী মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওয়াপাড়া পৌর বিএনপির আহ্বায়ক আবু নঈম মোড়ল, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কাজি গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান জনি,অভয়নগর থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ আসাদুল্লাহ আসাদ, হাবিবুর রহমান খোকন, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইকবল হোসেন কোরাইশি,থানা আহ্বায়ক কমিটির সদস্য রবিউল ইসলাম, পৌর কৃষক দলের সভাপতি হাবিব বেগ, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইদুজ্জামান সাগর,জেলা যুবদলের যুগ্ন সম্পাদক কামাল হোসেন,সাবেক ছাত্রনেতা তরফদার নাজির উদ্দিন, জেলা ছাত্রদলের সহ সভাপতি আবুল কাশেম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন রাহাদ,সজল তরফদার,,সাবেক ছাত্রদলের যুগ্ম সম্পাদক তরফদার নাজির উদ্দিন, মঈন উদ্দিন তরফদার,থানা কমিটির সদস্য মারুফ হোসেন প্রমুখ।