বাঘারপাড়ায় কোকো স্মৃতি ফুটবলের উদ্বোধন

0
ছবি: সংগৃহীত।

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা ॥ বাঘারপাড়ার আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার নারিকেলবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ টুর্নামেন্টর প্রধান অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মসিয়ুর রহমান। এতে সভাপতিত্ব করেন নারিকেলবাড়িয়া ইউনিয়ন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি আক্তার হোসেন। ৮ দলীয় এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে নারিকেলবাড়িয়া ফুটবল একাডেমি।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে ও খেলাধুলার মাধ্যমে সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

উপস্থিত ছিলেন, নারিকেলবাড়িয়া পুলিশ ফাঁড়ির আইসি এসআই ইকবাল হোসেন, ইউনিয়ন বিএনপি’র সহসভাপতি রফিকুল ইসলাম প্রমুখ। প্রথমদিনের খেলায় যশোরের মুন্সি মেহেরুন্না ফুটবল একাদশ ৫-১ গোলে মাগুরার তালখড়ি ফুটবল একাদশকে পরাজিত করে।

উদ্বোধনী ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের আরাফাত। নওয়াপাড়া শিল্পশহরের রেফারি ইব্রাহিম হোসেন ম্যাচটি পরিচালনা করেন।