সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকীতে যশোরে জাপার আলোচনা সভা

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জয়তী সোসাইটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম সরু চৌধুরী।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক এ বি এম লিয়াকত হোসেন চাকলাদার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কৃষি বিষয়ক যুগ্ম সম্পাদক শেখ হুমায়ুন কবীর শাওন।

যশোর জেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা জাতীয় তরুণ পার্টির আহ্বায়ক মনিরুজ্জামান হিরনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, জেলা জাপার সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন লাবলু, সদর উপজেলা জাপার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিয়ার রহমান, সহ-সভাপতি সেকেন্দার আলী ও সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজিবর রহমান। মনিরামপুর উপজেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব ও সহ-সভাপতি আজগর আলী। এছাড়াও জেলা কৃষক পার্টির সভাপতি মঈন খান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জাতীয় কৃষক পার্টির সাধারণ সম্পাদক আমিনুর রহমান, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক সোলাইমান হোসেন শিকদার, বাঘারপাড়া উপজেলা জাপার সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান এবং অভয়নগর উপজেলা জাপার সভাপতি শিকদার আবু সঈদ প্রমুখ।

আলোচনা সভা শেষে মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।