অভয়নগরে নাগরিকত্ব অলিম্পিয়াড অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার নাগরিকই গণতন্ত্রের রক্ষাকবচ’ এই স্লোগানে অভয়নগরে নাগরিকত্ব অলিস্পিয়াড আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পিএপজিও অভয়নগর কলেজ শিক্ষক সমিতির আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় শনিবার দুপুরে নওয়াপাড়া মডেল কলেজের অডিটোরিয়ামে এ অলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সুন্দলী এসটি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল লতিফ, নওয়াপাড়া কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম টোকন, পল্লী মঙ্গল আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ খায়রুল বাশার, অধ্যক্ষ সেলিম ইকবাল, সহ অধ্যক্ষ হাফিজুর রহমান প্রমুখ। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।