অবরোধ সফলের লক্ষ্যে মনিরামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সভা

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ কেন্দ্রীয় কর্মসূচির আলোকে অবরোধ সফলের লক্ষ্যে শনিবার বিকেলে মনিরামপুরে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান শফিয়ার রহমান, জামশেদ আলী, ফারুক হোসেন, ফিরোজ হোসেন, ঢাকুরিয়া বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান, নেহালপুরের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, খানপুরের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, হরিদাসকাটির যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, হজরত আলী, মশ্বিমনগরের যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন,আইয়ুব আলী, মাসুদ পারভেজ রুবেল, নুরুজ্জামান, পৌর যুবদলের আহ্বায়ক আব্বাস উদ্দিন, ছাত্রদল নেতা কামরুজ্জামান, রাকিবুজ্জামান শুভ, ইমামুল ইসলাম প্রমুখ।