ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়ে দল ছাড়লেন এনসিপি নেতা

0
ছবি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শাখার সদস্য সচিব জহিরুল ইসলাম জহির।

লোকসমাজ ডেস্ক ॥ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়লেন লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শাখার সদস্য সচিব জহিরুল ইসলাম জহির। ব্যক্তিগত কারণের পাশাপাশি আরও কিছু বিষয়কে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন জহির।

ফেসবুক পোস্টে জহির লেখেন, ‘দীর্ঘদিন একসঙ্গে কাজ করার পর ব্যক্তিগত কারণে আমি এনসিপির রামগঞ্জ পৌর শাখার সব সাংগঠনিক দায়িত্ব ও সদস্যপদ থেকে অব্যাহতি নিচ্ছি। প্রতিটি মুহূর্তের অভিজ্ঞতার জন্য আমি কৃতজ্ঞ এবং দলের উত্তরোত্তর সাফল্য কামনা করি।’

জহিরুল ইসলাম বলেন, তিনি এনসিপি থেকে পদত্যাগ করছি। এর পেছনে ব্যক্তিগত কিছু কারণ রয়েছে। এ ছাড়া আরও কিছু বিষয় আছে, যা আপাতত প্রকাশ করা সম্ভব নয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, জহিরের বাবা দুলাল আটিয়া ২০২৫ সালে ওয়ার্ড বিএনপির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর আগে তিনি পৌর বিএনপির সদস্য নির্বাচিত হয়েছিলেন। তাদের পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে গত ২১ জানুয়ারি জহিরকে এনসিপির রামগঞ্জ পৌর শাখার সদস্য সচিব মনোনীত করা হয়।

রামগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক মামুন হোসেন বলেন, ফেসবুকে ঘোষণা দিয়ে জহির পদত্যাগ করেছেন। তিনি পোস্টটি দেখেছেন। তবে কী কারণে জহির পদত্যাগ করেছেন, তা তার জানা নেই।