অনিন্দ্য ইসলাম অমিতের বাসভবনে হামলার নিন্দা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতের বাসভবনে ভয়াবহ বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর ইউনিটের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কাপুরুষের মত রাতের আধাঁরে অনিন্দ্য ইসলাম অমিতের মত একজন গণতান্ত্রিক যোদ্ধার বাসভবনে হামলা চালিয়ে তাঁকে চলমান দেশ রক্ষার আন্দোলন থেকে সরানো যাবে না। তাঁর নেতৃত্বে এই খুলনা বিভাগ থেকে ফ্যাসিস্ট সরকারের পতন ঘন্টা বেজে উঠবে। সে কারণে শাসক দলের অনুসারীর তার বাসভবনে নৃশংস হামলা চালিয়েছে। বিবৃতিদাতারা হলেন, জাতীয় আইনজীবী ফোরাম যশোর ইউনিটের উপদেষ্টা নজরুল ইসলাম, জাফর সাদিক, মো. ইসহক, শেখ আব্দুল মোহাইমেন, মাহবুবুর রহমান, মঈনুল হক খান ময়না, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সদস্য এম এ গফুর, আরিফুল ইসলাম শান্তি, মুজিবুর রহমান, গোলাম মোস্তফা মন্টু, এস এম আব্দুর রাজ্জাক, হাসানুর রহমান আসাদ, আব্দুল লতিফ লতা, জুলফিকার আলী জুলু, সেলিম রেজা, শহিদুল ইসলাম প্রমুখ।
অনুরূপ বিবৃতি দিয়েছেন, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ ও যুগ্ম-সম্পাদক নাজমুল হোসেন বাবুল।