যশোরের ভাতুড়িয়ায় বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়ন বিএনপির ভাতুড়িয়া ৮নং ওয়ার্ডের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ভাতুড়িয়া কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাঈদ বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপি নেতা আলাউদ্দিন আলা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফজলুল আলম, সাবেক সভাপতি মোজাহার আলী, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান সমির, যুব বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আশা, রাখেন শিমুল বিশ্বাস, আব্দার রহমান তপু প্রমুখ।