নড়াইলে সাবেক এমপি-মেয়রের বাড়িসহ ১৬ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনার জেরে সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ অন্তত ১৫ থেকে ১৬টি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকায় বিক্ষুব্ধ জনতা এসব হামলা চালায় বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। স্থানীয়দের দাবি, হামলাকারীরা সাবেক সংসদ সদস্য ও সাবেক মেয়রের বাড়িসহ ওই এলাকার অন্তত ১৫ থেকে ১৬টি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।

এর আগে গত বুধবার (১৮ নভেম্বর) নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নৈরাজ্য ঠেকানোর দাবিতে কালিয়া উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। কর্ম

কালিয়ায় বিএনপির মিছিলে আ.লীগের হামলায় নিহত ২
নিহত কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ শাহিন এবং জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা- লোকসমাজ

সূচিটি শান্তিপূর্ণভাবে চলছিল বলে সংশ্লিষ্টদের দাবি।

মোটরসাইকেলের বহরটি বেন্দারচর এলাকার বটতলা মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা এবং জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা নিহত হন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, দুই হত্যাকাণ্ডের জেরে বিক্ষুব্ধ জনতা কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।

তবে বাড়িগুলোতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।