শালিখায় সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের মতবিনিময়

0
ছবি: সংগৃহীত।

শালিখা (মাগুরা) সংবাদদাতা॥ শালিখা উপজেলার সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী।

শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে শালিখা উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) এম. সাব্বির হাসান, শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবুল হাসনাত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহারিন সুলতানা, উপজেলা খাদ্য কর্মকর্তা প্রবীর কুমার কীর্তনীয়া ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. লালটু মিয়া।

আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাফফর হোসেন টুকু, সাবেক সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা হুসাইন শিকদার, বিএনপি নেতা সেলিম রেজা, গোবিন্দ চন্দ্র বিশ্বাস, জামায়াতে ইসলামীর উপজেলা আমির অধ্যাপক আফসার উদ্দীন ও সাধারণ সম্পাদক শাহিনুর রহমান।

এছাড়া বাংলাদেশ ইসলামী আন্দোলন শালিখা শাখার সভাপতি মাওলানা মো. ওসমান গণি সাঈফী, জেলা যুবদলের সহসভাপতি কায়জার হোসেন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মুন্সি নয়নুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মোস্তাক, স্বেচ্ছাসেবক দলের সৈয়েদ জাহিদুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, মহিলা দলের সদস্য রুনা সালাম ও উপজেলা জাসাসের সদস্য সচিব শহীদুজ্জামান চাঁদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।