মোংলা নদীতে নিখোঁজ মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ২৭ ঘণ্টা পর

নিজ এলাকা চালনা নদী থেকে হোসেন মোড়লের লাশ উদ্ধার

0
mongla-nodi-motsho-bebshai-mrito-deho-uddhar

মোংলা সংবাদদাতা, লোকসমাজ : মোংলা নদীতে নিখোঁজ হওয়া মাছ ব্যবসায়ী হোসেন মোড়ল (৪০)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ২৭ ঘণ্টা পর শুক্রবার (১৫ মে) সকালে দাকোপ উপজেলার নিজ এলাকা চালনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ মে) সকালে চালনা থেকে হ্যাচারির পোনা নিয়ে মোংলায় আসেন হোসেন মোড়ল। সকাল সাড়ে ৫টার দিকে মোংলা নদীর লেবার ঘাট এলাকায় নিজের ট্রলার থেকে পড়ে তিনি নিখোঁজ হন। পরে অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি।

নিহত হোসেন মোড়ল দাকোপ উপজেলার চালনা এলাকার মৃত মো. ইউনুস মোড়লের ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন এবং বিভিন্ন হ্যাচারির পোনা ট্রলারে করে বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।

ঘটনার পর থেকে স্থানীয়দের পাশাপাশি মোংলা ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। তবে দিনভর চেষ্টা করেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

অবশেষে শুক্রবার সকালে নিজ এলাকা চালনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।