যশোরে তিন ইউনিয়ন মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
যশোরে তিন ইউনিয়ন মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সোমবার জাতীয়তাবাদী মহিলা দলের যশোর সদর উপজেলার হৈবতপুর, চাঁচড়া ও নরেন্দ্রপুর ইউনিয়ন শাখার মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম- লোকসমাজ

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোর সদর উপজেলার হৈবতপুর, চাঁচড়া ও নরেন্দ্রপুর ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার যশোর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফ। মতবিনিময় সভা পরিচালনা করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সেলিনা পারভীন শেলী।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, সাংগঠনিক সম্পাদক নাহিদা আক্তার, নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না, যুগ্ম সম্পাদক রাফফাত আরা ডলি, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ারা পারভীন আনু, মহিলা দল নেত্রী শাহানারা পারভীন, রোকেয়া বেগম, জাহানারা বেগমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।