খুলনায়  নিষিদ্ধ আ.লীগের নেতা মঞ্জুর হোসেন গ্রেফতার

0

খুলনা ব্যুরো, লোকসমাজ : খুলনার দিঘলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে মঞ্জুর হোসেন ওরফে মঞ্জু নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ব্রহ্মগাতি গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মঞ্জুর হোসেন মঞ্জু দিঘলিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ। আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাত আড়াইটার দিকে ব্রহ্মগাতি গ্রামের বাড়ির সামনে থেকে মঞ্জুর হোসেনকে গ্রেফতার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গ্রেফতার মঞ্জুর হোসেনকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।