যশোরে মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ আটক ১

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের বালিয়াডাঙ্গা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে কোতয়ালী মডেল থানাধীন বালিয়াডাঙ্গা গ্রামের বাবলাতলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তি অচিন্তা বিশ্বাস (৩৩)। তিনি বালিয়াডাঙ্গা মান্দারতলা এলাকার মৃত সন্তোষ বিশ্বাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অচিন্তা বিশ্বাসকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬৫ পিস ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঘটনার পর কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহরিয়ার হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক ব্যক্তির বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।