যশোর রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ, সভাপতি রিটন ও সম্পাদক সাগর

0

যশোরে পেশাদার সাংবাদিকদের সংগঠন যশোর রিপোর্টার্স ইউনিটি (জেআরইউ)’ আত্মপ্রকাশ করেছে। সংগঠনটির সদস্যরা সাংবাদিকদের অধিকার রক্ষা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং পেশাগত মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে রয়েছে যশোরে কর্মরত পেশাদার সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করা।

নবগঠিত কমিটিতে ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার সাকিরুল কবীর রিটন সভাপতি এবং দেশ টিভির যশোর জেলা প্রতিনিধি সালাহ্উদ্দীন সাগর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি শিকদার খালিদ (একুশে টেলিভিশন) ও বিএম ফারুক (আরটিভি), যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা (বাংলা টিভি), সাংগঠনিক সম্পাদক ওবাইদুল ইসলাম অভি (গ্লোবাল টিভি), আইন বিষয়ক সম্পাদক অ্যাড. শেখ তাজ হোসেন তাজু, দপ্তর সম্পাদক মিরাজুল কবীর টিটো (দৈনিক স্পন্দন), কোষাধ্যক্ষ খন্দকার তরিকুল ইসলাম (নাগরিক টিভি) এবং প্রচার সম্পাদক এমএইচ উজ্জ্বল (ডিবিসি নিউজ)।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন হারুন অর রশীদ (দৈনিক প্রভাতফেরী), মোস্তাকিম আল রাব্বি সাকিব ও জহুরুল ইসলাম (দৈনিক প্রতিদিনের কণ্ঠ), সিরাজুল ইসলাম (রাজধানী টিভি), ইলিয়াস সাজু বাদশা (দৈনিক কল্যাণ ও দৈনিক ডেসটিনি) এবং রোহিত হোসেন রনি (ভিওডি বাংলা)।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়, অনিয়ম-দুর্নীতি ও নাগরিক সমস্যা তুলে ধরার পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনসচেতনতা ও জনমত গঠনে কাজ করবে জেআরইউ। একই সঙ্গে রাষ্ট্র ও জনগণের মধ্যে তথ্য আদান-প্রদানের কার্যকর সেতুবন্ধন হিসেবেও ভূমিকা রাখবে সংগঠনটি।

তারা আশা প্রকাশ করেন, যশোর রিপোর্টার্স ইউনিটি পেশাদার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি যশোরের সাংবাদিকতা অঙ্গনে ইতিবাচক ও পেশাদার ভূমিকা পালন করবে।