বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান আলী খোকনের দাফন সম্পন্ন

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বিশিষ্ট ব্যবসায়ী ‘খোকন ইলেকট্রনিক্স-এর স্বত্বাধিকারী, যশোর ইনস্টিটিউটের সহ সাধারণ সম্পাদক ও যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কোষাধ্যক্ষ সৈয়দ শাহজাহান আলী খোকনের দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার বাদজোহর যশোর টাউন হল ময়দানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আজ রোববার বাদ আসর শহরের এমএম আলী রোডে বাইতুস সালাম জামে মসজিদে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

নামাজে জানাজায় যশোরের রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাজায় অংশগ্রহণকারী উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন, যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, বিসিবির পরিচালক দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, নগর বিএনপির সভাপতি চৌধুরী রফিকুল ইসলাম মল্লুক চান,দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, জেলা জাতীয় পার্টির নেতা অ্যাডভোকেট মাহাবুব আলম বাচ্চু, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট হাজি আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, বিএনপি নেতা মীর নুর ইমাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, জেলা যুবদলের সাবেক সভাপতি এহতেশামুল হক পাপ্পু, বিএনপি নেতা শাহাদত উল্লাহ লালটু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক এহতেশামুল হক পরাগ,যশোর ইনস্টিটিউটের সহ সভাপতি কবি কাসেদুজ্জামান সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, বাসদ নেতা হাসিনুর রহমান, অধ্যাপক মো. কুদ্দুস, কলেজ শিক্ষক সমিতির নেতা অধ্যাপক মকবুল হোসেন, বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক তসলিম উর রহমান, জাগপার সাবেক নেতা নিজাম উদ্দিন অমিত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনিসুজ্জামান পিন্টু, এ এম আকসাদ সিদ্দিকী প্রবাল, সাঈদ আহমেদ নাসির শেফার্ড, তরিকুল ইসলাম তারিক, শামীম হোসেন দ্যুতি, সাবেক পৌর কাউন্সিলর রাশেদ আব্বাস রাজ, জাসদ নেতা আহসান উল্লাহ ময়না প্রমুখ।

জানাজা পরিচালনা করেন যশোর জেলা ইমাম পরিষদের সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুল মান্নান। জানাজার আগে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ মিজানুর রহমান খান, মরহুমের সহোদর সৈয়দ জাহাঙ্গীর হোসেন টোকন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। পরে কারবালা কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

জানাজার আগে মরদেহ যশোর ইনস্টিটিউট প্রাঙ্গনে আনা হয়। সেখানে তাকে শেষবারের মতো এক নজর দেখার জন্য শুভাকাঙ্ক্ষীরা সমবেত হন এবং যশোর ইনস্টিটিউটসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে শহরের পৌর কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানে বেলা পৌনে ৩ টার দিকে সৈয়দ শাহজাহান আলী খোকন হৃদরোগে আক্রান্ত হন। তার সাথে থাকা যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক দ্রুত তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

এ সময় জরুরি বিভাগের চিকিৎসক রাহুল দেব ঘোষ পরীক্ষা নিরীক্ষা শেষে বিকেল ৩ টা ১১ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।