যশোরে মাদকবিরোধী অভিযানে ৪ জন আটক, অভিযান চলবে আরও জোরদার

এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ

0
যশোরে মাদকবিরোধী অভিযানে ৪ জন আটক

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে যশোর সদর ফাঁড়ি পুলিশ। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুর থেকে সদর ফাঁড়ি ও আশপাশের বিভিন্ন এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকসংক্রান্ত অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।

সোমবার গভীর রাতে আটক ব্যক্তিরা হলেন— পশ্চিম বারান্দিপাড়ার কদমতলা এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে মুন্না ইসলাম সাগর ওরফে ‘চায়না সাগর’, পূর্ব বারান্দিপাড়ার ঢাকা রোড এলাকার আনোয়ার হোসেনের ছেলে মর্তজা হোসেন শুভ, বারান্দিপাড়া বউবাজার এলাকার সেলিমের ছেলে আশিকুর রহমান এবং পূর্ব বারান্দিপাড়া বউবাজার এলাকার মৃত গফফার শেখের মেয়ে রোজিনা।

যশোর সদর ফাঁড়ির ইনচার্জ (আইসি) আমানউল্লাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন এসআই নুরুন্নবী, এএসআই শামীম, এএসআই বাতেন, এএসআই লাবলু ও এটিএসআই আতাউরসহ সঙ্গীয় ফোর্স।

সদর ফাঁড়ি পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসা ও মাদকসেবনের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।