শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের চাঁচড়ায় বস্ত্র বিতরণ

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের চাঁচড়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকালে চাঁচড়া ইউনিয়নের রূপদিয়া মাঠপাড়া সার্বজনীন পূজা মন্দিরের সামনে এক আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল আলম, যুব বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আশা, ধর্ম বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম, যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক রতন আচার্য্য এবং মানব বিষয়ক সম্পাদক গৌরব ঘোষ।

চাঁচড়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি নিতাই চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁচড়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রভাত কুমার মল্লিক, কালীদাস বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন চাঁচড়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দিবাকর বকশি। আলোচনা সভা শেষে এলাকার শতাধিক মানুষের মাঝে এই বস্ত্র বিতরণ করা হয়।