চুয়াডাঙ্গা সীমান্তে ৭শ গ্রামের ৬টি স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

0
ছবি: সংগৃহীত।

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী মুন্সীপুর গ্রাম থেকে ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকার৭ শত গ্রাম ওজনের ৬টি অবৈধ স্বর্ণেরবারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

শনিবার দুপুরে বিজিবি এ অভিযান চালায়। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল নাজমুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রমতে, বিজিবির টহলদল সীমান্তের মেইন পিলার ৯৩ হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সীপুর এলাকায় এ অভিযান চালায়। এ সময় সীমান্ত অতিক্রম করে ভারতে পাচারের আগেই অবৈধ ৬টি স্বর্ণের বারসহ দবির উদ্দিনকে (৫৫) আটক করে। আটক দবির উদ্দিন (৫৫) মুন্সীপুর গ্রামের দলিলের ছেলে।

উদ্ধার করা স্বর্ণের ওজন ৭০০ গ্রাম, যার আনুমানিক তালিকা মূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা।
আটক দবির উদ্দিনের বিরুদ্ধে দামুড়হুদা মডেল মামলা দিয়ে তাকে থানায় সোপর্দ করা হয়েছে।

এছাড়া জব্দকরা স্বর্ণেরবারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেয়া হবে বলেও বিজিবির পক্ষ থেকে জানানো হয়।